ছায়ারানী মিষ্টি
তখন তুমি একা ছিলে ৷ সাথে তোমার ছায়াটিও ছিলো না ৷ সময়গুলো বড় একগুঁয়ে যাচ্ছিলো তোমার ৷ কথা বলবার মত নতুন কাউকে লাগতো ভীষণ ৷ শেষমেষ খুঁজে পেলে আমাকেই ! কোথা থেকে উড়ে এসে আমিও যেন জুড়ে বসলাম তোমার পেছনে, তোমার ছায়া হয়ে ৷ তারপর একদিন, দুদিন, তারপর আরো কিছুদিন- আলোছায়ার খেলা হতে থাকলো ৷ কী মধুর সে খেলা ‼ অথচ মাত্র কিছুদিনেই তুমি এত বেশি বদলে গেলে যে, সাথে করে ছায়ার বোঝাটুকুও নিয়ে যেতে চাইলে না ৷ ফেলে রেখে গেলে, সেই অজপাড়াগাঁয়ে, যেখানে রচিত হয়েছিলো আলোছায়ার দিবাস্বপ্ন, ভালোবাসার চুমুতে কাটানো এক একটা সুখরজনী ৷ জোর করে ভুলে গেছো সেই জোৎস্নারাতের প্রেম ৷ চাঁদ কিন্তু ভোলেনি ৷ উঠোনের গুল্ম পাতাগুলো জানে, টিনের চালাও সাক্ষী, তোমার নগ্ন বুকের ওপর আলিঙ্গনরত শার্টের বোতাম ও বলতে পারবে- তুমি আমার হয়েছিলে, অল্প কিছুকালব্যাপী, তোমার ভাবের রানী করেছিলে আমায় ৷ আজ ফেলে গেছো বলে কি আমি বদলে যাবো?? ছায়ারানী বদলে যাবে এত সহজে??? তুমি বুঝি আর কখনো একা হবেনা?? বোকা তুমি ! তাই জানোনা ৷ ছায়ারানী চুলে বিলি কেটে না দিলে তুমি ঘুমোতেই পারবে না ৷ তাই তো সে ছদ্মবেশে তোমার জুতোর...