ছায়ারানী মিষ্টি
তখন তুমি একা ছিলে ৷
সাথে তোমার ছায়াটিও ছিলো না ৷
সময়গুলো বড় একগুঁয়ে যাচ্ছিলো তোমার ৷
কথা বলবার মত নতুন কাউকে লাগতো ভীষণ ৷
শেষমেষ খুঁজে পেলে আমাকেই !
কোথা থেকে উড়ে এসে আমিও যেন জুড়ে বসলাম তোমার পেছনে, তোমার ছায়া হয়ে ৷
তারপর একদিন,
দুদিন,
তারপর আরো কিছুদিন- আলোছায়ার খেলা হতে থাকলো ৷
কী মধুর সে খেলা ‼
অথচ মাত্র কিছুদিনেই তুমি এত বেশি বদলে গেলে যে, সাথে করে ছায়ার বোঝাটুকুও নিয়ে যেতে চাইলে না ৷
ফেলে রেখে গেলে, সেই অজপাড়াগাঁয়ে, যেখানে রচিত হয়েছিলো আলোছায়ার দিবাস্বপ্ন, ভালোবাসার চুমুতে কাটানো এক একটা সুখরজনী ৷
জোর করে ভুলে গেছো সেই জোৎস্নারাতের প্রেম ৷
চাঁদ কিন্তু ভোলেনি ৷
উঠোনের গুল্ম পাতাগুলো জানে, টিনের চালাও সাক্ষী, তোমার নগ্ন বুকের ওপর আলিঙ্গনরত শার্টের বোতাম ও বলতে পারবে- তুমি আমার হয়েছিলে, অল্প কিছুকালব্যাপী, তোমার ভাবের রানী করেছিলে আমায় ৷
আজ ফেলে গেছো বলে কি আমি বদলে যাবো?? ছায়ারানী বদলে যাবে এত সহজে???
তুমি বুঝি আর কখনো একা হবেনা??
বোকা তুমি ! তাই জানোনা ৷
ছায়ারানী চুলে বিলি কেটে না দিলে তুমি ঘুমোতেই পারবে না ৷
তাই তো সে ছদ্মবেশে তোমার জুতোর ফিতে হয়ে ফিরে এসেছে ৷ তোমার প্রতিটি ভুল পদক্ষেপে সে বাধা দেবে ৷
না !!
তোমাকে আর পথভ্রষ্ট হতে দেবে না ৷
অন্য কারোর অশুভ চোখে তোমায় হারাতে দেবে না ৷
আটকাবে তোমায় ৷
ওই হাসি ছলনাময়ীর ৷
তুমি যেওনা ওই অন্ধকারে, তোমার তোমাকে কেড়ে নেবে ওরা ছলনা করে ৷
যাতে তুমি সুখ ভেবে আবারও আগুনে ঝলসে যাও উড়োপোকার মত ৷
তোমাকে ফেরাবোই আমি ৷
জানোনা ! সবাই ত্যাগ করে, শুধু ছায়ারা করে না ‼
আমি যে তোমারই "ছায়ারানী মিষ্টি" ৷

Comments
Post a Comment