রাজকুমার-ভালোবাসি এখনও
মেয়েটি তাকে নিওমিত লাইক দিত ৷
ছেলেটি দিত না ৷
সে মেয়েটির ব্যাপারে তেমন আগ্রহী ছিলো না ৷
মেয়েটি তবুও তার কাজ চালিয়ে যেত ৷
কোনো প্রতিদানের আশায় নয় ৷
মেয়েটি তাকে অনেক পছন্দ করতো ৷
মনের মত করে তাকে ভাবত ৷
মাত্র ৭-৮মাস আগেও তারা কেউ কাউকে চিনত না ৷
কিন্তু মেয়েটি এখন মনে মনে তাকেই সবচেয়ে বেশি আপন ভাবে ৷
খুব বেশিই ভাবে হয়ত ৷
ছেলেটির সেসব সয়ে গেছিলো ৷
একটা মেয়ে সারাক্ষণ তাকে মাথায় করে রাখে এটা সে উপভোগ করত ৷
মেয়েটি খুব একা ছিলো ৷
সে সবকিছুই বলেছিলো তাকে ৷
ছেলেটিও কিছুটা বলেছিলো নিজের সুখ-দুঃখের ব্যাপারে ৷
স্বল্প সময়ের জন্য মেয়েটিকে সে মনের কাছাকাছি আসবার সুযোগ ও দিয়েছিলো ৷
কারন তখন সে নিজেও একাকীত্ব অনুভব করতো ৷
তাই তার পাশে মেয়েটির মত কাউকে খুঁজত ৷
ছেলেটি এখন আগের চেয়েও অনেক সুখি ৷
কারন সে এখন চারপাশে অনেককেই পেয়েছে ৷
সবাই তার খুব কাছের ৷
কিন্তু মেয়েটি বোঝেনি কখন সে তার সমস্ত ভালোবাসা তাকে দিয়ে নিঃস্ব হয়ে গেছে;
যা ফিরিয়ে নেবারও উপায় নেই ৷
মেয়েটি সিদ্ধান্ত নিলো যে ছেলেটিকে চিরকাল মনে মনেই ভালোবেসে যাবে ৷
কিন্তু নিয়তির কঠোর পরিহাসে সে নিজেই একদিন ধরা পড়ে গেলো ৷
এখন তো আরও বিপদ !!
স্বীকার ও করে নিলো সব ৷
তারপর??
তারপর কি!!
স্বাভাবিক নিয়মেই চলছে সবকিছু ৷
মেয়েটি রোজ তাকে লাইক দেয় ৷
ছেলেটি কখনোই দেয় না ৷
তাতে কি!!
মেয়েটি শুধু তাকে দেখতে পেলেই খুশি ৷
দিন যায়, মাস যায় ৷
ভালোবাসার গভীরতা বৃদ্ধির যন্ত্রণায় মেয়েটি ছটফট করে ৷
যতটা পারে তাকে ভালোবাসা উপহার দেয় ৷
আর বাঁকিটুকু জমিয়ে রাখে ৷
যদি সুযোগ পায় তবে ভবিষ্যতে তাকে পুরোটা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে ৷
কিন্তু মেয়েটি জানে এ স্বপ্ন পূরণ হবার নয় ৷
তবুও কি আশায় সে প্রতিদিন প্রতিমুহূর্ত তার অপেক্ষা করে ৷
ভাবে যদি মিরাকল বলে কিছু ঘটে যায়!!
মেয়েটি তাকে কখনোই চোখের আড়াল হতে দেয় না ৷
সব সময় তার ছবি দেখে ৷
রোজ সকালে ঘুম ভেঙে তার মুখটি দেখেই দিন শুরু করে ৷
ছেলেটি যেন বোকা ৷
বুঝেও কিছু বোঝে না ৷
নাকি বুঝতে চায় না কে জানে !
মেয়েটি তার মুখখানা কখনও ভুলতে পারে না ৷
দুটি নীলমণি বিশিষ্ট রাজকীয় মুখটি সে সব সময় মুগ্ধচোখে দেখতে থাকে ৷
এত সুন্দর!! এতটাই সুন্দর !!!
তাকে না দেখে মেয়েটি কোনো রাতে ঘুমোতেই যায় না ৷
কিন্তু মেয়েটি জানে এর পরিণতি ভালো হবে না ৷
সে কোনোদিন তাকে মুখোমুখি দেখতেও পাবে না, ছোঁয়া তো দূরেই রয়ে যায় ৷
কিন্তু দিন যতই যায় মেয়েটি ততই দুর্বল হতে থাকে ৷
সে এখন আর পরিণতি নিয়ে ভাবতে পারে না ৷
___________________
অনেকদিন পার হলো এমনি করেই ৷
ছেলেটি ঠিকই মনের মতন কাউকে পেয়ে গেলো ৷
মেয়েটিকে গোনার সময় তার হয় না এখন ৷
এরকম পাগল মেয়ে তো জীবনে কতই আসে !
সে কখনোই সিরিয়াস ছিলো না মেয়েটিকে নিয়ে ৷
সে শুধু তার সঙ্গে কখনও সখনও কয়েক মিনিট করে সময় কাটাতো ৷
এখন সেটাও করে না ৷
আর মেয়েটি??
সে তো এখনোও আগের মতই তাকে ভালোবাসে ৷
না না, আগের থেকেও শতগুন বেশিই ভালোবাসে তাকে ৷
এখন সে তাকে "আই লাভ ইউ" বললেও ও প্রান্ত থেকে পরিচিত "Love u too" লেখাটা ভেসে আসে না; যা আগে একটু আধটু (ভুল করে হলেও) আসত ৷
ছেলেটির আশায় মেয়েটি তার রিং ফিঙ্গারে কখনও রিং পড়েনি ৷
যাকে সে মনের রাজ-সিংহাসনে বসিয়েছিলো তাকে ছাড়া জীবন কাটানোর কথা সে কখনোই ভাবতে পারেনি ৷
অথচ আজ সেই মানুষটি তার নিজের নতুন জীবনের লাল নীল, হুলুদ রঙের ছবি দিয়ে পুরো ওয়াল ভরিয়ে ফেলেছে ৷
মেয়েটি তার সব ছবিতে লাইক দিয়েছে ৷
কেন দেবে না?
নিশ্চই দেবে !!
আজ তার মনের মানুষের খুব সুখের দিন ৷
সে তো নিজেও তার এই সুখটিই দেখতে চেয়েছিলো ৷
এই হাসিমুখ ই তার একমাত্র কাম্য ছিলো ৷
হোক না তার পাশে বসা মেয়েটি অন্য কেউ !
____________________
মেয়েটির অপেক্ষার প্রহর এখনও চলছে ৷
আর ছেলেটি নিজের পছন্দের মানুষটিকে নিয়েই সুখে ঘর করছে,
দুজন থেকে তিনজনে সুখ ভাগ করে নিচ্ছে ৷ মাঝে মাঝে সে স্ট্যাটাস লেখে, "আজ আমাদের পুচকু রাজকুমারী টি হাঁটি হাঁটি পা পা করে দেয়াল ছেড়ে দাঁড়াতে শিখেছে ৷
আজ ও আমায় প্রথম 'বাবা' বলে ডেকেছে ৷"
মেয়েটি লাইক দেয় ৷ কমেন্ট বক্স এ পুচকু টার জন্য "কিসি :-* " পাঠায় ৷
হাজার হাজার লাইক কমেন্টস এর ভীড়ে ছেলেটি তার কমেন্টস এর কমেন্ট ব্যাক করতে ভুলে যায়, কিংবা প্রয়োজন মনে করে না রিপ্লাই দেবার ৷
এগুলি মেয়েটির গা সওয়া হয়ে গেছে আজকাল ৷
হঠাৎ স্ট্যাটাস এর "রাজকুমারী" শব্দটার কথা মনে পড়ে যায় তার ৷
একটা সময় এই নামে তাকে কেউ ডাকত ৷
এখন সে ই কিনা একই নামে ডাকছে নিজের মেয়ে শিশুটি কে ৷
মেয়েটি হাসে ৷
আর ভাবে, "রাজকুমার! আমার যা কিছু, সকলই যে তোমার ৷ "
মেয়েটির চুলে ধূসর রং সৃষ্টি হয়েছে,
অপরদিকে ছেলেটি প্রতিদিনই তার ছোট্ট রাজকুমারীর সঙ্গে কাটানো প্রতিটি মুহুর্তের ছবি আপলোড করছে ৷
আর মেয়েটি তাতে লাইক দিচ্ছে, এখনও দেয় ৷
সারাজীবন দেবে… … …
যতদিন না নিজের নামের পাশের সবুজ বাতি টা নিভে যায় , ততদিন সে ছেলেটির সকল পোস্টে লাইক দেবে ৷ (y) (y) (y)
… … … … … … … … … … … … …
★মিষ্টি★
Comments
Post a Comment